জীববৈচিত্র্যের ক্ষতি করলে শাস্তির বিধান হচ্ছে

জীববৈচিত্র্যের ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন ২০১৩’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। আজ মন্ত্রিসভার ২০৬তম বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদের সচিব বলেন, মন্ত্রিসভার পর্যবেক্ষণের আলোকে পরিমার্জন শেষে প্রস্তাবিত আইনটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা আবার মন্ত্রিসভায়…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1