জিয়া বাকশালের সদস্য হওয়ার আবেদন করেছিলেন: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু সবাইকে নিয়ে বাকশাল কায়েম করেছিলেন। জিয়াউর রহমান সে দলের সদস্য হতে আবেদন করেছিলেন। আবেদনটি আমার কাছে আছে। দেখতে চাইলে সেটা আমি দেখাতে পারি।’ তিনি বলেন, বাকশাল ছিল একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সাংসদ মওদুদ আহমদকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, ‘একদলীয় শাসন থেকে কি সামরিক স্বৈরশাসন ভালো? যাঁরা সামরিক স্বৈরশাসনের অধীনে কাজ করেন, তাঁদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।’ তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারবে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1