কোলের শিশু বিক্রি করা মা-বাবার খোঁজ মিলেছে

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামে (চুড়িপট্টি) কোলের শিশু ফিরোজকে বিক্রি করার দুই দিন পর আজ সোমবার তার মাদকাসক্ত মা-বাবার খোঁজ পাওয়া গেছে।
আজ সকালে উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় ফিরোজের বাবা মহসিন চৌধুরী (৪৫) ও মা ফিরোজা বেগমের (২৬) খোঁজ পাওয়া যায়। গত শনিবার বিকেলে ওই মাদকাসক্ত মা-বাবা নেশার টাকা জোগাড় করতে না পেরে এক হাজার ১০১ টাকা ও দুটি শাড়ির বিনিময়ে এক হিজড়ার কাছে কোলের শিশু ফিরোজকে বিক্রি করে দেন। তাঁদের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে।
ফিরোজের বাবা মহসিন চৌধুরী বলেন, ‘দুই বছর আগে পার্বতীপুরে প্রতিবেশী আরিফের সঙ্গে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1