ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ২০

ময়মনসিংহের আন্তজেলা বাস টার্মিনালের পাশে পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় আজ শুক্রবার একটি ট্রাকের চাপায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাটগুদাম ব্রিজ মোড়ে পথের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটির চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ময়মনসিংহ-নেত্রকোনা রুটের দুটি ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের দুটি বাস ওই মোড়ে যাত্রী নামাচ্ছিল। ট্রাকটি এসব যাত্রীর একাংশকেও চাপা দেয়। এতে ২০ জনের বেশি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1