উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভারতের উত্তর প্রদেশের এটার জেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেলে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৩ জন।
আজ সোমবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রাজ্যের ফারুক্কাবাদ এলাকা থেকে রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল। বাসে ৫৮ জন যাত্রী ছিল।
কয়েকজন যাত্রী জানায়, বাসটি সড়কের পিলুয়া এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পাশের হাজারা খালে পড়ে যায়।
এটার জেলা প্রশাসক এম লোকেশ জানান, আহত ব্যক্তিদের মধ্যে বেশ কজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1