মেঘনায় বিএনপির দুই পক্ষের গোলাগুলি, সাতজন আহত

কুমিল্লার মেঘনা উপজেলার মুগারচর সড়কে বিএনপির দুই পক্ষের গোলাগুলিতে সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর সঙ্গে রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে আজ দুই পক্ষের সংঘর্ষ বাধে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আহত লোকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1