ধরা পড়লেও বাংলাদেশি, উড়াল দিলেও বাংলাদেশি

এএপি

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশি সেজে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা সম্প্রতি খুব বেড়ে গেছে। চলতি বছরের পাঁচ মাসে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাল পাসপোর্টসহ ৭৭ জন রোহিঙ্গা ধরা পড়েছেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপি) সদস্যরা তাঁদের আটক করলেও আইনের ফাঁক গলে তাঁরা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন। পরে আবার বাংলাদেশি নাগরিক বনে একই চেষ্টা চালাচ্ছেন। এ কারণে সমস্যার কোনো সমাধান হচ্ছে না, বরং তা ক্রমে জটিল হয়ে উঠছে।
এএপি সূত্রে জানা যায়, ২০১২ সালে বিদেশ গমনে উদ্যত ৫০ জনের বেশি রোহিঙ্গাকে বিমানবন্দরে আটক করে তারা। এ বছর চলতি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1