নিখোঁজের সংখ্যা বাড়ছে, থানায় স্বজনদের জিডি

সাভারে রানা প্লাজা থেকে উদ্ধার করা ২৯১ মৃতদেহ এখনো শনাক্ত করা যায়নি। অথচ নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়ছে।
দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ভবনধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এখনো সাভার ছাড়েননি। নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানতে তাঁরা ঘটনাস্থলসহ সাভার উপজেলা পরিষদে এসে ভিড় করছেন। নিখোঁজদের সন্ধান পেতে অনেকে সাভার মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করছেন।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। এর পর থেকে স্বজনদের অপেক্ষায় হন্যে হয়ে ঘুরেছেন শত শত লোক। একপর্যায়ে মর্গ-হাসপাতাল আর ঘটনাস্থলেও স্বজনদের খোঁজ না পেয়ে তাঁরা ঠাঁই নেন সাভার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1