কামারুজ্জামানের রায় আগামীকাল বৃহস্পতিবার (ভিডিও)

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কথা জানান।
সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুকে বিচারপতি ওবায়দুল হাসান জানান, আগামীকাল কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। বিষয়টি তিনি রাষ্ট্র ও আসামিপক্ষ উভয় পক্ষের আইনজীবীদের জানাতে বলেন।
গত বছরের ৪ জুন এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1