অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মুশফিকের

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ হারার পরই তিনি এ ঘোষণা দিলেন। তবে তিনি জিম্বাবুয়ে সফরের বাকি দুটো টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হিসেবে থাকছেন। সফর শেষে তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।
এর আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাকিবের নেতৃত্বে ওই সময় ওয়ানডে ও টেস্ট দুটো সিরিজেই হেরেছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট সিরিজ ড্র করলেও একদিনের সিরিজ ২-১ হেরে যায় মুশফিক বাহিনী।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1