২৭২ রানে এগিয়ে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক থেকে মাত্র ১৬ রান দূরে ছিলেন সাকিব আল হাসান। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল, সাকিবের নতুন এই মাইলফলক স্পর্শ করাটা শুধুই সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ তৃতীয় দিনের একেবারে শেষভাগে ঐ ১৬ রানের আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয়েছে এই বামহাতি ব্যাটসম্যানকে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৬৩ রান। সবমিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে আছে ২৭২ রানে।
সাকিব না পারলেও ঐ ২০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ এখনো আছে অধিনায়ক মুশফিকুর রহিমের সামনে। আজ ৫০ রানের লড়াকু ইনিংস খেলে দিনশেষে অপরাজিত আছেন…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1