মৃতের সংখ্যা ৩৫০, নিখোঁজ ৮৬৯ (ভিডিও)

সাà¦à¦¾à¦°à§‡à¦° অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর চলছে।

সাভারে ভবনধসের ঘটনায় আজ শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে পৌঁছেছে। সকাল থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে থেকে বৃষ্টি শুরু হয়। এতে উদ্ধারকাজ কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়। তবে বৃষ্টি থেমে যাওয়ার পরে উদ্ধারকাজ আবার স্বাভাবিক গতিতে চলছে।
স্থানীয় অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে লাশ হস্তান্তর কাজে যুক্ত সাভার থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম ও ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি প্রথম আলো ডটকমকে জানান, এ পর্যন্ত ৩৪১টি মরদেহ মর্গে পাঠানো হয়েছে ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1