কখন পাব তারে?

প্রিয়জনের খোঁজে স্বজনদের আহাজারি।

রানা প্লাজা ভবনে গত মঙ্গলবার ফাটল ধরায় পোশাক কারখানা ছুটি হয়ে গিয়েছিল। অন্যান্য কর্মীর মতো তরুণী রুবিও বাড়ি ফিরে যান। পরদিন আর কাজে যেতে চাননি। অশুভ কিছু ঘটার আশঙ্কায় মন টানেনি তাঁর। একজন সহকর্মী এসে বলেন, কাজে গেলে আজ (বুধবার) বেতন দেবে। অনিচ্ছা সত্ত্বেও গেলেন রুবি। সেই যে কাজে গেছেন, আর ফিরে আসেননি।
ফরিদপুরের মেয়ে রুবি জীবিত না মৃত, জানেন না তাঁর স্বামী বরিশালের ছেলে মিজান। রুবির অপেক্ষায় এখন নিদারণ কষ্টে সময় কাটছে তাঁর। বাস-কন্ডাকটর এই যুবকের কথা, ‘আমি টাকা চাই না, স্ত্রীকে ফেরত চাই।’
মিজানের মতো আপনজনকে খুঁজে পেতে এমন অনেক মানুষই এখন ভিড় করেছেন সাভারের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1