রানাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা ও ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন।
ইউএনবির খবরে বলা হয়, ‘রানা প্লাজা’র মালিক যুবলীগের নেতা সোহেল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও পুলিশ তাঁকে আসামি করে সাভার মডেল থানায় দুটি মামলা করেছে। রাজউকের মামলায় রানা একাই আসামি। আর পুলিশের মামলায় রানা ছাড়াও তাঁর বাবা আবদুল খালেক,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1