কাল ও পরশু সব পোশাক কারখানা বন্ধ

সাভারের ভবনধসকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় আগামীকাল শনিবার ও পরশু রোববার সব পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আজ সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলাম।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক ও পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তারের দাবিতে এবং পোশাক কারখানা খোলা রাখার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ করেন পোশাকশিল্পের কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এ বিক্ষোভ দেখান। এর কয়েক ঘণ্টা পরই…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1