ঘুষ দেওয়ার চক্রান্ত মেনে নিল কানাডার এসএনসি-লাভালিন

পদ্মা সেতু প্রকল্পে অসদাচরণের (মিসকন্ডাক্ট) জন্য কানাডীয় প্রকৌশল ও নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিন ইনকরপোরেশনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে এসএনসি-লাভালিনও কাজ পেতে সরকারের উচ্চপর্যায়ে ঘুষ দেওয়ার চক্রান্তের অভিযোগ মেনে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন থেকে বিশ্বব্যাংক ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ঘোষণাটি এসেছে সংস্থাটির দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত বিভাগ ইন্টেগ্রিটি ভাইস প্রেসিডেন্সির কার্যালয় থেকে।
প্রায় একই সময় বিশ্বব্যাংকের দেওয়া ১০ বছরের নিষেধাজ্ঞার কথা মেনে নিয়ে একটি বিবৃতি দিয়েছে এসএনসি-লাভালিন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1