আর কত উলুখাগড়ার প্রাণ যাবে?

প্রবচনের কথা যখন, রাজায় রাজায় যুদ্ধে উলুুখাগড়াদের প্রাণ যাওয়ার বিষয়টি নিশ্চয়ই এ দেশে এক-দুবার মাত্র ঘটেনি; বাঙালির জীবনে এই অভিজ্ঞতা নিশ্চয় দীর্ঘদিনের। রাজারা রাজত্ব করতেন ক্ষমতার জোরে, নিজেদের মর্জিতে; উলুখাগড়াদের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল শাসক ও শাসিতের, তাঁরা চলতেন উলুখাগড়াদের সম্মতি-অসম্মতির তোয়াক্কা না করে। রাজারা অনেকেই ছিলেন বহিরাগত দখলদার, অনেকে দেখতেন অন্য রাজ্য দখলদারির স্বপ্ন। ফলে যুদ্ধবিগ্রহ ছিল স্বাভাবিক ব্যাপার, মৌসুমি পালা-পার্বণের মতো। তাতে ক্বচিৎ রাজারাও মারা পড়তেন, কিন্তু বেশি মরত উলুখাগড়ারা, অভিধানে যাদের বলা হচ্ছে গরিব মানুষ, নিরীহ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1