বোস্টন ম্যারাথনে বোমা হামলা, নিহত ৩

বোস্টন ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’ এর কাছে পর পর দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ম্যারাথনে গতকাল সোমবার জোড়া বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বয়েলস্টন স্ট্রিটে অনুষ্ঠিত এই ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’-এর কাছে পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বোমা হামলার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পর মুহূর্তের মধ্যে সড়কটি ধোঁয়ায় ঢেকে যায়। এ সময় অনেক দৌড়বিদকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
বোমা হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1