মাহমুদুর রহমান গ্রেপ্তার

মাহমুদুর রহমান

দৈনিক ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ‘আমার দেশ’ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলো ডটকমকে বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেন। তিনি জানান, মাহমুদুর রহমানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1