বিএনপি-জামায়াতের প্রতি আরও কঠোর হবে সরকার

বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতি আরও কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আন্দোলনরত হেফাজতে ইসলামের ব্যাপারে সরকার নমনীয় থাকবে। কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটির সঙ্গে সরকার বিরোধ এড়িয়ে চলতে চাইছে।
সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকে জানা যায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকার আলোচনা অব্যাহত রাখবে। সংগঠনটির ‘যুক্তিসংগত’ দাবিগুলো মেনে নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কঠিন হবে বলে ওই মহলটি মনে করে। এ জন্য সংগঠনটির সঙ্গে আলোচনা অব্যাহত রেখে সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও নীতিনির্ধারক প্রথম…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1