কমিউটার ট্রেন ‘ডেমু’ এ মাসেই

চট্টগ্রামে ডেমু ট্রেনের পরীক্ষামূলক যাত্রা

চলতি মাসেই রেলের বহরে যুক্ত হচ্ছে নতুন ধরনের আধুনিক কমিউটার ট্রেন ‘ডেমু’। প্রাথমিকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ পথে এ ট্রেনের যাত্রা শুরু হবে। দুই দিকে ইঞ্জিন থাকা ও অপেক্ষাকৃত দ্রুতগতির হওয়ায় ডেমুর কিছু সুবিধা রয়েছে। আবার এর যাত্রী ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম বলে যাত্রীর চাপ সামলানো নিয়ে রয়েছে উদ্বেগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে পরিকল্পনায় গলদ থাকার অভিযোগ করেছেন।
ডেমু (DEMU) হচ্ছে ‘ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট’-এর সংক্ষিপ্ত নাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ বা ২৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ পথে এ ট্রেনের উদ্বোধন করার কথা।
রেলওয়ে সূত্র জানায়, ২০ সেট ডেমু দিয়ে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1