৩৪তম প্রিলিমিনারি পরীক্ষা ২৪ মে

৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ মে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সরকারি কর্মকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষা একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বণ্টন এবং পরীক্ষা-সংক্রান্ত তথ্য পরবর্তী সময় সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1