১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের পরিপন্থী: ইমরান

হেফাজতে ইসলামের সমাবেশে নারী লাঞ্ছনার কথা উল্লেখ করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, তাদের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের পরিপন্থী। বাংলাদেশের মানুষ এই দাবি মেনে নেবে না। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে তাদের (হেফাজতে ইসলাম) স্বপ্ন বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ বাস্তবায়ন করতে দেবে না।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের লাঠিমিছিল শেষে প্রজন্ম চত্বরে বক্তব্যে এসব কথা বলেন ইমরান।
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান বলেন, ‘আমরা সব সময় শান্তির পক্ষে। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা আমরা বলে আসছি।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1