‘হরতালের নির্মম শিকার আমার মেয়ে’

জখম হওয়া স্কুল শিক্ষার্থী অন্তু বড়ুয়া

‘রাস্তায় কয়েকজন পিকেটার টায়ারে আগুন দিচ্ছিল। পরিস্থিতি দেখে তাড়াহুড়ো করে হাঁটতে শুরু করি। আমি ছিলাম বাম দিকে। মেয়ে আমার ডান হাত ধরে হাঁটছিল। হঠাৎ পর পর দুইটা বিকট শব্দ। তারপর আমার মেয়ে ডান চোখ চেপে ধরে কান্না শুরু করে। দেখি ওর চোখ থেকে রক্ত ঝরছে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে এসব কথা বলেন ককটেল বিস্ফোরণে আহত স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার (১৪) মা শিল্পী বড়ুয়া। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সকালে অন্তু আমার হাত ধরে চেরাগী পাহাড় এলাকার কোচিং সেন্টারে যাচ্ছিল। এ সময় আমার মেয়ে হরতালের নির্মম শিকার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1