এইচএসসি পরীক্ষার সময়েও আন্দোলন করবে বিএনপি

উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো তারাও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে না। তাদের পরীক্ষার জন্য যে সময়সূচি দেওয়া হয়েছে, তার অনেকটা জুড়েই থাকছে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি।
দলীয় সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবার এইচএসসি পরীক্ষার জন্য আন্দোলনে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১ এপ্রিল থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ওই পরীক্ষা শুরু হবে। চলবে ২৮ মে পর্যন্ত। এবার প্রায় সাড়ে নয় লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।
সূত্রমতে, গত মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1