লাগাতার হরতাল, না সমঝোতা?

দেশে সংঘাতময় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মনে হয়, বিএনপি বা à§§à§® দলীয় জোট হরতালকে তাদের আন্দোলনের মোক্ষম অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। ‘হরতাল’ এক লাগসই অস্ত্র। আহ্বানকারী দলকে তেমন কোনো আয়োজন করতে হয় না। দলের নেতারা নাক ডেকে ঘুমালেও হরতাল হয়ে যায়। শুধু আগের রাতে ১০-২০টা গাড়ি পোড়াতে পারলেই হলো। মনে হয়, আজকাল গাড়ি পোড়ানোর কোনো ‘এজেন্সি’ বা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্ম নিয়েছে। তারাই সবকিছু করে দেয়। টাকা দিলে কি না হয়! যে যত আবেদন-নিবেদন করুন না কেন, হরতাল ব্যর্থ হওয়ার সুযোগই নেই। কে আর শখ করে গাড়ি বের করবে। দোকানই বা খুলতে সাহস হয় কজনের? তবে একটানা চার-পাঁচ দিন হরতাল…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1