রাজনৈতিক নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়: হানিফ (ভিডিও)

মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সোমবারের ঘটনায় পুলিশ আরও কৌশলী হতে পারত। তারা এ পর্যায়ে না গেলে আমরা খুশি হতাম। রাজনৈতিক দলের নেতাদের এভাবে আটক করা প্রত্যাশিত নয়।’
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হরতালের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময় মাহবুব উল আলম হানিফ গতকাল বিএনপির কার্যালয়ে চালানো পুলিশের অভিযান সম্পর্কে সাংবাদিকদের এসব কথা বলেন।
সরকার বিরোধী দল নয়, সন্ত্রাস দমন করছে বলে মন্তব্য করেন হানিফ।
আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন, বিএনপির আমলে আওয়ামী লীগের কার্যালয়ে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1