দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান টিআইবির

রাজনৈতিক অঙ্গনে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংঘাত এড়িয়ে সংলাপে বসার জন্য টিআইবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে আইনি উপায়ে হরতাল-সংক্রান্ত আচরণবিধি প্রণয়ন ও প্রয়োগের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
দেশের সংঘাতময় পরিস্থিতির কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, ‘এসব ঘটনার মূলে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, যেখানে জনস্বার্থ এবং নাগরিকের জীবন ও জীবিকার মৌলিক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1