আমিনুল হত্যা: মোস্তাফিজুরকে ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ ঘোষণা দেওয়া হয়।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকনেতা আমিনুল ইসলামের দুঃখজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান সম্পর্কে তথ্য প্রদানসহ তাঁকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। মোস্তাফিজুর রহমানের বাবার নাম মো. শমসের কারিগর, মা আলেয়া বেগম। তাঁর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1