ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক আকবর হোসাইন

ব্রিগেডিয়ার জেনারেল আকবর হোসাইন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আকবর হোসাইনকে এ পদে নিয়োগ দিয়েছে বলে আজ বৃহস্পতিবার ইউএনবির এক খবরে বলা হয়েছে।
পাঁচ বছর ধরে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করা মেজর জেনারেল শেখ মামুন খালেদের স্থলাভিষিক্ত হবেন আকবর হোসাইন।
শেখ মামুন খালেদ সামরিক বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন বলে জানা গেছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1