আব্দুল জলিলের মরদেহ পৌঁছেছে

আব্দুল জলিল

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাংসদ আব্দুল জলিলের মরদেহ বিমানযোগে ঢাকায় পৌঁছেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত আটটার দিকে লাশটি এসে পৌঁছায়।
বিমানবন্দরে অবতরণের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁর মরদেহ গ্রহণ করেন। এরপর মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আগামীকাল শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম এবং সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1