তারুণ্যের শপথ, লড়াই চলবে

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার

মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ উদ্ধার হয়েছিল রায়েরবাজার বধ্যভূমি থেকে। স্বাধীনতার ৪২ বছর পর সেই রায়েরবাজার বধ্যভূমিতে দাঁড়িয়ে রাজপথে থাকার শপথ নিয়েছে তরুণ প্রজন্ম। তরুণেরা বলেছেন, মানবতা-বিরোধী অপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে আজ রোববারের হরতাল প্রত্যাহারের ডাকও দিয়েছেন তরুণেরা।
৫ ফেব্রুয়ারি যে আন্দোলন শুরু হয়েছিল, গতকাল শনিবার ছিল সেই আন্দোলনের ১৯তম দিন। তবে শাহবাগের বাইরে গতকালই ছিল গণজাগরণ মঞ্চের প্রথম মহাসমাবেশ।
বেলা সাড়ে তিনটায় এ মহাসমাবেশ শুরু হয়। জাতীয় পতাকা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1