পর্ষদকে ‘ম্যানেজ’ করতে ঘুষ নেন পরিচালক

সোনালী ব্যাংকের একাধিক পরিচালক হল-মার্ক গ্রুপের অর্থ জালিয়াতির খবর জানতেন। তাঁরা আনুষ্ঠানিকভাবে সেই তথ্য পর্ষদকে জানাননি, বরং ঘুষ খেয়ে আরও জালিয়াতির সুযোগ করে দিয়েছেন। হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, তিনি নিজ হাতে একজন পরিচালককে ঘুষ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালত সূত্র জানায়, ঘুষ নেওয়া পরিচালকদের মধ্যে একজন হচ্ছেন সাইমুম সরওয়ার ওরফে কমল। ছাত্রলীগের সাবেক এই নেতা এখন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লড়ে হেরে যান…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1