নারী পুলিশের গুলিতে মার্কিন উপদেষ্টা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তরে আজ সোমবার সে দেশের এক নারী পুলিশের গুলিতে একজন মার্কিন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। খবর বিবিসির।
কাবুল পুলিশের উপপ্রধান মোহাম্মেদ দাউদ আমিন বলেন, এটা পরিষ্কার নয় যে ওই নারী পুলিশ পরিকল্পিতভাবে না দুর্ঘটনাক্রমে গুলি চালিয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি। তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি।
এদিকে, নিহত ব্যক্তিটি যুক্তরাষ্ট্রের সামরিক না বেসামরিক উপদেষ্টা, তা নিশ্চিত হওয়া যায়নি। ন্যাটো সেনা কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
আফগানিস্তানে সেনাবাহিনী অথবা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1