ধর্ষণবিরোধী আন্দোলন দমাতে কঠোর ভারত সরকার

ইন্ডিয়া গেটের দিকে যাওয়া একটি সড়ক আজ সোমবার সকালে অবরোধ করে দাঁড়িয়ে আছে পুলিশের একটি দল।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের কণ্ঠ রোধ করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে উত্তাল দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার আজ সকালে রাজ্যের সব কটি সড়ক ও রেলস্টেশন বন্ধ করে দেয়।
সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। ‘ঘৃণ্য’ অপরাধের দায়ে ধর্ষণকারীদের শাস্তি নিশ্চিত করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কারণে মনমোহনের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার এখন এমনিতেই টালমাটাল। সপ্তাহ খানেক আগে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1