ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল পাগলামিয়া সড়কের মাথা এলাকায় আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল আটটার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1