 গাংনীতে বিএনপি নেতাকে তুলে নিয়ে গুলি করে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল আলীমকে (৪৫) গতকাল বৃহস্পতিবার প্রকাশ্যে ধরে নিয়ে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আলীমের এক ভাইকেও গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, রাজনৈতিক শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আলীমের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বামুন্দি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলীম গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বামুন্দি বাজারে তাঁর…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1