ভোটারদের জন্য প্রতিশ্রুতি নেই, কেবল পাশে থাকার অঙ্গীকার

কাপাসিয়া বাজারের ফিউচার কম্পিউটার নামের একটি দোকানের মালিক শাব্বীর আহমেদ। উপনির্বাচন প্রসঙ্গে শাব্বীর প্রথম আলোকে বলেন, এ এলাকা থেকে অনেকে মন্ত্রী-সাংসদ হয়েছেন। কিন্তু এলাকাবাসীর প্রত্যাশা কেউ পূরণ করেননি।
‘কাপাসিয়া এখনো পৌরসভা হয়নি, ঢাকার এত কাছে হলেও সব ইউনিয়নে বিদ্যুৎ নেই। একটা ভালো মানের কলেজ নেই, গ্যাস-সংযোগ আসেনি’, জানালেন শাব্বীর। তিনি আরও বলেন, প্রার্থীরা তো এক বছরের জন্য সাংসদ হচ্ছেন। তাঁদের কাছে আর কী চাওয়ার থাকবে?
প্রার্থীদের কাছে শাব্বীরের যেমন কিছু চাওয়ার নেই, তেমনি গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থীর কারোরই ভোটারদের কাছে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1