গুডবাই, গুটকা!

গুটকা

না, আর ‘গুটকা’ খাওয়া যাবে না। ভারতের ১০টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে পানমসলা-জাতীয় এই খাবার। কারণ, ‘গুটকা’ বলে পরিচিত পণ্যটির উপাদানে তামাক রয়েছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।
গুটকা নিষিদ্ধ হওয়া ১০টি রাজ্য হলো: মধ্যপ্রদেশ, কেরালা, বিহার, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, ঝাড়খন্ড, দিল্লি ও পাঞ্জাব। ভারতের খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ খাদ্যের শ্রেণীগত পুনর্বিন্যাস করেছে। সে অনুযায়ী গুটকা খাদ্যপণ্য হিসেবে বিবেচিত। প্রচলিত আইন অনুযায়ী, কোনো খাবারে তামাক বা নিকোটিন-জাতীয় উপাদান…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1