কৌন বনেগা ক্রোড়পতি অথবা ব্যাংক ডাকাতির সহজ উপায়

ধরা না খেলে ঋণ জালিয়াত তানভীর মাহমুদ কোটিপতি হওয়ার সহজ উপায় নিয়ে একখানা বই লিখে মহামতি ডেল কার্নেগিকে ফেল মারাতে পারতেন। অসময়ে ধরা খাওয়ায় তাঁর সেই অবদান থেকে জাতি বঞ্চিতই হলো। এই দায়িত্ব এখন তারকা ঋণখেলাপিদের—সরকারি টাকার বদৌলতে যাঁদের কেউ কেউ ধনকুবের ‘দরবেশ’ বনে গেছেন। ঋণের দায়ে এ দেশে কোমরে দড়ি অথবা গলায় ফাঁস লাগে কেবল কৃষকের; কোটিপতি খেলাপিদের গলায় পড়ে ফুলমাল্য। তাঁদের কেউ কেউ বিভিন্ন সময়ের প্রধানমন্ত্রীদের কাছ থেকে সেরা উদ্যোক্তা, সেরা ব্যবসায়ী কিংবা সেরা ‘দেশপ্রেমিক’ খেতাবেও ভূষিত হয়েছেন। এই দেশে কোটিপতি হওয়ার প্রধান তরিকাই হলো জনগণের অর্থ আত্মসাৎ।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1