অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি

হলমার্ক গ্রুপের সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎ ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত। সরকারের কয়েকজন উপদেষ্টারও নাম এসেছে। জড়িত কর্মকর্তাদের গ্রেপ্তার করে শাস্তি না দিলে এর দায় সরকারকে বহন করতে হবে।
সরকারি দলের সাংসদ তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল করিম সেলিম গতকাল বুধবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় এসব কথা বলেন। তাঁরা এই অর্থ কেলেঙ্কারির বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন এবং অর্থমন্ত্রীকে কথাবার্তা কম বলার অনুরোধ জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উপস্থিত ছিলেন না। আর সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1