ব্যাংক খাতে সবচেয়ে বড় কেলেঙ্কারি

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের পরিমাণ তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে একা হলমার্কই নিয়েছে দুই হাজার ৬৬৭ কোটি ৪৫ লাখ টাকা। একটি ব্যাংকের একটি শাখায় একটি কোম্পানির এই পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা আর কোথাও ঘটেছে বলে ব্যাংকিং খাতের কেউ বলতে পারেননি।
বাংলাদেশে এর আগে বিভিন্ন সময়ে ঋণের নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটলেও অঙ্কের বিচারে এটি সর্ববৃহৎ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এটিই ব্যাংক খাতে বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি।
এর আগে ২০০৭ সালে চট্টগ্রামের এক অখ্যাত ব্যবসায়ী নুরুন্নবী বন্দর নগরের বিভিন্ন ব্যাংক থেকে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1