হুমায়ূনের মাকে সান্ত্বনা দিলেন ড. ইউনূস

জননন্দিত লেখক সদ্যপ্রয়াত হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজকে সান্ত্বনা দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তিনি ছিলেন প্রাণপ্রাচুর্যে ভরা একজন মানুষ। দেশের সব ধরনের মানুষ আজ তাঁর জন্য শোক প্রকাশ করছে।’ আজ রোববার বিকেল সাড়ে চারটায় তিনি মিরপুর পল্লবীতে হুমায়ূন আহমেদের মাকে সান্ত্বনা দিতে যান। আয়েশা ফয়েজ এখানে ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীবের বাড়িতেই থাকেন।
ড. মুহাম্মদ ইউনূস, তাঁর স্ত্রী আফরোজি ইউনূস ও মেয়ে দীনা বিকেলে পল্লবীতে যান। হুমায়ূন আহমেদের মাকে সান্ত্বনা দিয়ে বেশ খানিকটা সময় তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় হুমায়ূন…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1