হুমায়ূন আহমেদের অবস্থা স্থিতিশীল

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে দেশের বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে—তা সত্য নয়।
নিউইয়র্ক থেকে টেলিফোনে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাযহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, হুমায়ূন আহমেদের তৃতীয় সার্জারি হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে। তাঁর তৃতীয় কোনো সার্জারি হয়নি। হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে প্রকাশিত খবরও সম্পূর্ণ মিথ্যা। কয়েকটি জাতীয় দৈনিক ও…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1