সিরিয়ার বিরোধী দল জাতিসংঘের পরিকল্পনা নাকোচ করে দিল

সিরিয়াতে রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারে জাতিসংঘ সমর্থিত একটি পরিকল্পনা দেশটির বিরোধী দলগুলো নাকোচ করে দিয়েছে। তারা ঐ পরিকল্পনাকে অস্পষ্ট এবং প্রহসনমূলক বলে বর্ণনা করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করার যে কোন সম্ভাবনা তারা নাকোচ করে দিয়েছে। প্যারিসভিত্তিক সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল-এর মুখপাত্র বলেছেন, হত্যাকাণ্ড চলতে থাকা অবস্থায় সিরিয়রা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবে না।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1