নেটোর সরবরাহ পথ খোলার আভাষ দিল পাকিস্তান

পাকিস্তান এ রকম আভাষ দিয়েছে যে আফগানিস্তানে নেটোর সরবরাহ রাস্তাটি আবারও খুলে দেওয়া উচিৎ।

আফগানিস্তানের সঙ্গে সীমান্তের কাছাকাছি যুক্তরাষ্ট্রের ভুল বশত এক বিমান হামলায় গত নভেম্বরে ২৪ জন পাকিস্তানি সৈন্য নিহত হবার পর পাকিস্তান ঐ রান্তাটি বন্ধ করে দেয়।

আজ ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হীনা রাব্বানি খার বলেন যে পাকিস্তান সীমান্তের অপর পার থেকে আক্রমণ বন্ধ করাতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়। তিনি বলেন যে পাকিস্তান তার যুক্তি উপস্থাপন করেছে এবং এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে একটি ইতিবাচক স্থানে পৌছুনোটা জরুরী।

আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন যে নেটোর সরবরাহ পথ আবারও খুলে দেওয়ার ব্যাপারে তার সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছে এবং ঐ সব আলোচনা ছিল খুবই গঠনমূলক , এ থেকে সুফল আসতে পারে।

এই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন আর ক দিন পরই আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে শিকাগোতে নেটো শীর্ষ সম্মেলনে আলচনা করা হবে। এই শীর্ষ সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1