মির্জা ফখরুলসহ ২৮ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

সচিবালয়ে গতকাল বিস্ফোরণস্থল পরিদর্শনে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গতকাল রোববারের ডাকা হরতালের সময় সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা (মামলা নম্বর ৪৪) হয়েছে। এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার এসআই গতকাল রোববার রাতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1