মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক বললে পদক্ষেপ নেবে সরকার

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে ডেসটিনির বিরুদ্ধে পদক্ষেপ নেবে সরকার।
আজ রোববার সচিবালয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সফররত মহাপরিচালক প্যাসকেল ল্যামির সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। ডেসটিনির সঙ্গে প্রভাবশালী কেউ কেউ জড়িত বলেও তিনি স্বীকার করেন।
ডেসটিনি নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। এর সঙ্গে জড়িত বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। তারা পদক্ষেপ নিলে আমি ব্যবস্থা নেব।’…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1