ব্রিক্স এর প্রস্তাবিত উন্নয়ন ব্যাংক সম্পর্কে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের বিশ্লেষণ

সম্প্রতি নতুন দিল্লিতে সমাপ্ত  শীর্ষ বৈঠকে ব্রাজিল , রাশিয়া , ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্স একটি উন্নয়ন ব্যাঙ্ক গঠনের ব্যাপারে  উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগের চ্যালেঞ্জ , উন্নয়শীল দেশগুলোতে এর প্রভাব ও প্রতিক্রিয়া এসব নিয়েই  ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সেন্টার ফর  পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন যে বিকাশকামী রাষ্ট্রগুলোর উন্নয়নমুখি একটি ব্যাঙ্কগঠনের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ । তিনি বলেন যে বর্তমান বিশ্বে অর্থনৈতিক শক্তির যে  পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার একটা অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আসছে ব্যাপারটা। ব্রিক্স ভুক্ত দেশগুলো পৃথিবীর অর্থনীতির এক-তৃতীয়াংশ প্রায় নিয়ন্ত্রণ করে। এই সব দেশের হাতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও যথেষ্ট।

 

এই সাক্ষাৎকারে ড.  ভট্টাচার্য আরও বলেন যে এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাঙ্কের থেকে এই দক্ষিণ –দক্ষিণ ব্যাঙ্ক হবে ভিন্ন রকমের। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রাতহবিল বা আই এম এফ এর সঙ্গে প্রস্তাবিত এই ব্যাঙ্কের সম্ভাব্য সম্পর্কের উপর ও আলোকপাত করেন তিনি। এই নতুন সংগঠনের চ্যালেঞ্জের প্রসঙ্গটি তিনি তুলে ধরেন। তিনি বলেন যে বর্তমান আর্থিক প্রেক্ষাপটে রাশিয়া এখন ও এক পরিবর্তনশীলতার মধ্য  দিয়ে যাচ্ছে আর সেই জন্য রাশিয়াকে ঠিক জি-সেভেন এর মধ্যে ফেলা হচ্ছেনা। সেটি যেমন একটি কারণ এই সংগঠনে রাশিয়ার যুক্ত থাকার , তেমনি এর পেছনে  রাজনৈতিক কারণ ও রয়েছে।

 

<!–AV–>

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1