সাংবাদিক মিনার মাহমুদ আর নেই

বিলুপ্ত সাপ্তাহিক পত্রিকা বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদ আর নেই। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ রাজধানীর একটি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরার একটি বাসায় তিনি থাকতেন। গতকাল বুধবার সকাল নয়টায় তিনি বাসা থেকে বের হন। এরপর সারা দিন তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার খিলক্ষেত এলাকার রিজেন্সি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই হোটেলের বিপণন কর্মকর্তা আসরা ইলহাম বলেন, ‘বিকেলের দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এখনো পুলিশ আছে। আমরা এর বেশি কিছু বলতে পারব না। ছয় পৃষ্ঠার একটি নোট পাওয়া গেছে।’…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1